Membership Form & Conditions (শর্তাবলী)
Rajshahi University Dawah Community (RUDC) is a social, non-political, and service-oriented campus-based Dawah organization.
গুরুত্বপূর্ণ নির্দেশনা / Important Notice:
RUDC-এর সদস্য বা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে হলে নিচের প্রতিটি শর্ত আন্তরিকভাবে মেনে চলার অঙ্গীকার করতে হবে। আবেদন ফর্মে উল্লেখিত শর্তাবলী মেনে চলার সম্মতি বাধ্যতামূলক।
মসজিদে ৫ ওয়াক্ত জামাতে সালাত আদায় ও রমযানের সিয়াম পালন
Five Daily Prayers in Mosque & Ramadan Fasting
শরীয়তসম্মত ওজর ব্যতীত প্রত্যেক সদস্যকে অবশ্যই জামায়াতের সাথে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং রমজান মাসের সিয়াম যথাযথভাবে পালন করতে হবে।
One must perform the five daily prayers (Salah) in the mosque in congregation (unless there is a valid Shari'ah-approved excuse) and observe complete fasting during the blessed month of Ramadan.
সুন্নাহসম্মত দাড়ি ও শালীন পোশাক পরিধান
Islamic Sunnah Appearance & Proper Attire
ইসলামি নির্দেশনা অনুযায়ী এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এবং সুন্নাহসম্মত শালীন পোশাক পরিধান করা আবশ্যক। পাঞ্জাবি বা জুব্বা-পায়জামা পরিধান করা উত্তম; প্যান্ট পরিধান করলে তা অবশ্যই টাখনুর উপরে পরিধান করতে হবে।
One must maintain a beard in accordance with Islamic guidelines and wear clothing that adheres to the Sunnah. Wearing a Panjabi or Jubba-Pajama is preferable; if trousers are worn, they must strictly be above the ankles.
রাজনৈতিক দল বা গোপন সংগঠনের সাথে সম্পৃক্ততা না থাকা
Strict Non-Affiliation with Politics or Secret Factions
কোনো রাজনৈতিক দল, ছাত্র রাজনৈতিক সংগঠন বা গোপন কোনো সংগঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা যাবে না।
One must not be affiliated with any political party, student political organization, or clandestine group.
হারাম সম্পর্ক, গায়রে-মাহরাম মেলামেশা, গান-বাজনা ও কবিরা গুনাহ বর্জন
Abstinence from Haram Relationships, Music & Sins
হারাম সম্পর্ক, অশোভন কৌতুক, গায়রে-মাহরাম নারীর সাথে অপ্রয়োজনীয় মেলামেশা বা কথাবার্তা, গান-বাজনা শোনা এবং প্রকাশ্যে বা গোপনে সব ধরণের কবিরা গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে।
One must abstain from Haram romantic relationships, telling inappropriate jokes, interacting unnecessarily with Ghayr-Mahram (non-marriageable kin of opposite gender), playing or listening to music, and all forms of sins, whether public or private.
অনুমোদন ব্যতীত মিছিল, সমাবেশ বা কোনো ফোরামে বক্তব্য প্রদান না করা
No Unauthorized Public Speeches or Processions
সংগঠনের দায়িত্বশীলদের অনুমোদন ব্যতীত কোনো মিছিল, বিক্ষোভ সমাবেশ বা সম্মেলনে অংশগ্রহণ কিংবা বক্তব্য প্রদান করা যাবে না।
One must not participate in or deliver speeches at any procession, demonstration, meeting, or gathering without the explicit authorization of the RUDC leadership.
সোশ্যাল মিডিয়ায় মার্জিত ও শালীন ভাষা রক্ষা করা
Refined & Dignified Conduct on Social Media
ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট ও মন্তব্যে সর্বদা মার্জিত, রুচিশীল ও শালীন ভাষা ব্যবহার করতে হবে; কোনো প্রকার অশ্লীল বা উস্কানিমূলক কথা বলা যাবে না।
Members must always maintain refined, decent, respectful, and constructive conduct in their Facebook, WhatsApp, and social media posts and comments.
কোনো ইসলামিক সংগঠন বা আলেমের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য না করা
No Hate or Derogatory Remarks Towards Islamic Groups/Scholars
কোনো ইসলামিক সংগঠন বা প্রখ্যাত আলেম-ওলামাদের শানে কোনো ধরনের কটূক্তি, কুরুচিপূর্ণ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা কঠোরভাবে নিষিদ্ধ।
One must not make hateful, derogatory, or disparaging remarks about any recognized Islamic organization or Islamic scholar (Alim).
অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও গুরুত্বের সাথে পালন
Diligence & Seriousness in Assigned Responsibilities
সংগঠনের পক্ষ থেকে অর্পিত যেকোনো দায়িত্ব বা কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিকতা ও অত্যন্ত গুরুত্বের সাথে সময়মতো সম্পন্ন করতে হবে।
Any responsibility or task assigned by the organization must be fulfilled with due diligence, integrity, and utmost seriousness for the sake of Allah.
আহলুস সুন্নাহর সকল স্বীকৃত মাযহাব ও মানহাজের প্রতি সহনশীলতা
Tolerance Across Madhhabs & Manhaj of Ahlus Sunnah
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত সকল স্বীকৃত মাযহাব, মানহাজ ও ফিকহি মতপার্থক্যের ক্ষেত্রে উদারতা ও সহনশীলতার মনোভাব বজায় রাখতে হবে; কোনো ধরনের গোঁড়ামি বা সংকীর্ণতা গ্রহণযোগ্য নয়।
One must maintain an attitude of broad-minded tolerance, brotherhood, and flexibility regarding all recognized Madhhabs (Hanafi, Shafi'i, Maliki, Hanbali), Manhaj, and Fiqhi differences within Ahlus Sunnah wal Jama'ah; one-sided fanaticism is strictly prohibited.
জাহেলী বা ইসলামবিরোধী উৎসব ও দ্বীন বিকৃতকারী কর্মকা্ল্ড থেকে দূরে থাকা
Abstinence from Jahili & Un-Islamic Festivals
জাহেলী, বিজাতীয় বা ইসলামবিরোধী কোনো ধরনের মেলা, উৎসব বা কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না এবং দ্বীনের মৌলিক শিক্ষাকে বিকৃত করে এমন যেকোনো কাজ থেকে দূরে থাকতে হবে।
One must not participate in Jahili (pre-Islamic/un-Islamic) festivals, bid'ah practices, or engage in thoughts and activities that distort the pure Deen of Islam.
তত্ত্বাবধান (Supervision) ও মাসিক চাঁদা (Iyanot) সংক্রান্ত নিয়ম:
- প্রত্যেক ভলান্টিয়ারকে ছোট ছোট গ্রুপে বিভক্ত করে একজন টিম লিডার বা সুপারভাইজারের অধীনে রাখা হয়, যিনি তাদের দ্বীনি অগ্রগতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
- ভলান্টিয়ারদের মেধা ও দক্ষতার উপর ভিত্তি করে ফুড টিম, গ্রাফিক্স টিম, মিডিয়া টিম ইত্যাদিতে কাজের দায়িত্ব বণ্টন করা হয়।
- দাওয়াহ কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক সদস্য/ভলান্টিয়ারের মাসিক ৫০/- (পঞ্চাশ) টাকা করে চাঁদা বা ইয়ানত জমা দিতে হয়, যা অনলাইন বা সুপারভাইজারের মাধ্যমে অফলাইনে রশিদ গ্রহণ করে প্রদান করা যায়।
